1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

‘বিএনপি নেতারা পাহাড়ের গুহায় বসে কথা বলছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপির নেতারা পালিয়েছেন, তাদের দেখা যায় না। বিএনপির ১ কোটি নেতাকর্মীরা কোথায় গেল? তাদের ৮ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা মিথ্যা। এসব মিথ্যা কথা বলে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি পুলিশ, সাংবাদিক, ও বিচারপতির বাসায় হামলা করছে। পুলিশ হত্যার পাশাপাশি বাসেও আগুন দিয়েছে। মির্জা ফখরুলসহ কেউ কি এর দায় এড়াতে পারবে? তাদের নির্দেশেই এই সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত সঠিকই বলেছে, তারা সন্ত্রাসী সংগঠন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যাদের নির্দেশে ২৮ অক্টোবর সন্ত্রাস হয়েছে, তাদের বিচার হতেই হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের জানমালের রক্ষায় নিরাপত্তা আমাদের দিতে হবে। যত স্তরের নিরাপত্তা দেওয়া দরকার, সেটা দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বাইরে থাকুক। দু-একজন কথা বলার লোক থাকা দরকার। তাদের আসল নেতা তারেক রহমান তো আছেই। সে স্কাইপিতে বিদেশ থেকে নির্দেশ দিচ্ছে।

বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হয় না। বিএনপি আবারও প্রমাণ করেছে তারা আগুন-সন্ত্রাসের দল। এখন তারা যা করছে, এরপর আর সংলাপের পরিবেশ নেই। একসময় বলেছিলাম শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park