তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী বলেছেন, তার দল আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত। ৩০০ আসনেই প্রার্থী দেবেন বলে জানান তিনি।
বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপির যোগদান অনুষ্ঠানে এসব বলেন সাবেক এই আমলা। বলেন, তৃণমূল বিএনপি নির্বাচনমূখী দল।
শমসের মুবিন বলেন, নির্বাচন কমিশনকে আইনে যে ক্ষমতা দেয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বলেন, তৃণমূল বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি কিংবা লগি বৈঠা দিয়ে মানুষ মারা রাজনীতি সমর্থন করে না। তার দাবি একদল ক্ষমতায় থাকতে আরেকদল ক্ষমতায় যেতে আন্দোলন করছে। তবে তৃণমূল বিএনপি ক্ষমতায় যেতে রাজনীতি করছে না বলে মন্তব্য তার।
Leave a Reply