1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিপুল পরিমাণ চুরিকৃত রপ্তানিযোগ্য গামের্ন্টস পণ্য উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩২০ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ এলাকা থেকে চুরিকৃত বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য গামের্ন্টস পণ্য উদ্ধার ও চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ নভেম্বর) তাদের আটক করা হলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় বুধবার (৮ নভেম্বর) ।

র‍্যাব জানায়, গত ৩ নভেম্বর গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের তৈরিকৃত ডেনিম জিন্স প্যান্ট বিদেশে রপ্তানির উদ্দেশ্যে গাজীপুর থেকে চট্টগ্রামের সীতাকুন্ডের কেডিএস ডিপোতে পাঠায়। কেডিএস ডিপোতে কাভার্ড ভ্যান পার্কিং করে কাভার্ড ভ্যানের চালক মো. মিজানুর রহমান মালামালের চালান কপি সিএন্ডএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে গাড়িতে ফিরে আসে। ওই রাতেই সিএন্ডএফ কর্তৃপক্ষ কাভার্ড ভ্যান কেডিএস ডিপোতে প্রবেশ করানোর জন্য চালক মিজানুর রহমানকে ফোন করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। পরবর্তীতে সিএন্ডএফ কর্তৃপক্ষ কেডিএস ডিপোতে খোঁজাখুঁজি করে মালামালসহ কাভার্ড ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কোম্পানির পরিবহন কর্মকর্তাকে জানান।

পরবর্তীতে কোম্পানির পরিবহন কর্মকর্তা মো. আশরাফুল আলম খান এবং সিএন্ডএফ কর্তৃপক্ষ নিশ্চিত হয় চালক তার সহযোগীদের নিয়ে ৮,৯৯৯ পিস রপ্তানিযোগ্য জিন্স প্যান্ট নিয়ে কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এর পক্ষ থেকে র‍্যাব- ৭ বরাবর অভিযোগ জানালে চুরি যাওয়া রপ্তানিযোগ্য গামেন্টস পণ্য উদ্ধারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন রুবি গেইট এলাকা থেকে কাভার্ড ভ্যানের চালক মিজানুর রহমানসহ চারজনকে আটক করে র‍্যাব। এসময় চুরি করা জিন্সের চালান থেকেও ৪,৩০০ পিস রপ্তানিযোগ্য জিন্স প্যান্ট উদ্ধারসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার জিন্স প্যান্টের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park