1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২৭ ঘণ্টায় ১৩ গাড়িতে আগুন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭২ বার পঠিত

৮ নভেম্বর বুধবার সকাল ৬ থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত ১৩টি গাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

৮ও ৯ নভেম্বরের বিস্তারিত তথ্য দিয়ে ফায়ার সার্ভিস জানায়
৫.২৫-কালীগঞ্জ গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১০.১৫-মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১৮.০৮- মাওনা শ্রীপুর, গাজীপুর, ১টি বাসে আগুন
১৯.২৫-তাতীবাজার মোড়, সদরঘাট, ১টি আকাশ পরিবহন নামে বাসে আগুন
২০.০৮-কাকলি পুলিশ ফাড়ির সামনে, বনানী, ১ টি মিনিবাসে আগুন
২০.৫৫-চন্ডিপাড়া, শিবগঞ্জ, বগুড়া, ১টি ট্রাকে আগুন
২১.১৫-আমতলী, বরগুনা, ১টি সাকুরা পরিবহন বাসে আগুন
২১.২২-ঝিগাতলা, ধানমন্ডি, ১টি রমজান পরিবহন নামে বাসে আগুন
২৩.২৭- বাটাজোর, গৌরনদী, ১টি কাভার্ড ভ্যানে আগুন
১.৪৫-শ্রীপুর, গাজীপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
০২.০০-আমিনবাজার, বেগমগঞ্জ, নোয়াখালী, ১টি ট্রাকে আগুন
০৪.৪৫- বেরিবাধ, হাজারীবাগ, ১টি ভিআইপি পরিবহন নামে বাসে আগুন
০৫.৩৭-মিরপুর ১৩, প্রজাপতি পরিবহন নামে ১টি বাসে আগুন।

উল্লেখ্য, দেশে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিন চলছে আজ। স্বল্প সংখ্যক বাস আর অটোরিকশার পাশাপাশি কিছু কিছু প্রাইভেটকার চলছে সড়কে। অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। যানবাহন কম থাকায় অফিসগামীদের পড়তে হচ্ছে খানিকটা ভোগান্তিতে। প্রয়োজনীয় যাত্রী না থাকায় গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি। কমলাপুর থেকে স্বাভাবিকভাবেই চলছে ট্রেন, তবে অবরোধের কারণে যাত্রী সংখ্যা কিছুটা কম। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে কাল শুক্রবার ভোর ছয়টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park