1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলা‌দে‌শে সুষ্ঠু ভোট চে‌য়ে কানাডার ৮ এম‌পির চি‌ঠি

  • আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পঠিত

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন কানাডার আট সংসদ সদস্য। সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

এ আহ্বান জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যরা। চিঠিতে তারা লিখেছেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার জন্য আমরা গভীর ইচ্ছা প্রকাশ করছি।’

ভোটারদের ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেছেন। চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ করার জন্য সব কিছু করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করবে। আমরা আশা করি, আপনার সরকার সব যোগ্য বাংলাদেশী নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করবে।’

চিঠিতে স্বাক্ষর করেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, কেন হার্ডি, ল্যারি ব্রক, রবার্ট কিচেন, লাক ডেসিলেট ও কেভিন ওয়াগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park