নির্বাচন সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতির কারণে জাতিসংঘের সদস্যদেশগুলোকে বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির পক্ষ থেকে শনিবার (১১ নভেম্বর) এমন বিবৃতি দেওয়া হয়েছে।
আগামীকাল সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় জাতিসংঘে মানবাধিকার সংস্থার চতুর্থ সর্বজনীন নিয়মিত পর্যালোচনা শুরু হবে। বাংলাদেশকে জবাবদিহির আওতায় আনতে এ পর্যালোচনাকে জাতিসংঘের সদস্যদেশগুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে বলে মনে করেছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক উপআঞ্চলিক পরিচালক লিভিয়া স্যাকার্দি বলেন, ‘চতুর্থ পর্যালোচনা এমন সময়ে হচ্ছে, যখন নির্বাচনের আগে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠান, বিরোধী নেতা, স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ বাধার মুখে পড়ছে।
সংস্থাটি বলছে, গত পাঁচ বছরে বাংলাদেশে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
Leave a Reply