1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরায়েলকে সহায়তা দিতে আসা মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান পূর্ব ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত এই বিমানটি পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিল। একপর্যায়ে গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায় বিমানটি।

রবিবার (১২ নভেম্বর) দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। খবর আনাদোলু ও এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড বা ইউএসইউকম।

তারা বলেছে, পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী এই বিমানটি শুক্রবার গভীর রাতে ‘দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে’ যায়।

ইউএসইউকম আরও বলেছে, ‘ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঘটনায় যুক্ত সেনাদের সম্পর্কে আরও বিশদ কোনো তথ্য প্রকাশ করব না।’

ইউএসইউকম বলেছে, বিমান দুর্ঘটনার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনার পেছনে ‘শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই’।

উল্লেখ্য, টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। উপত্যকাটিতে ইসরাইলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরীসহ ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

এ ছাড়া ইসরাইলে গোলাবারুদ সরবরাহ করার পাশাপাশি এই অঞ্চলে সামরিক মহড়াও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park