1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অবশেষে ইন্টারনেট প্যাকেজের দাম কমালো ৩ বেসরকারি অপারেটর

  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

অবশেষে সাতদিন মেয়াদের ডাটা প্যাকেজের দাম কমালো দেশের বেসরকারি তিন অপারেটর। তিনদিন মেয়াদের প্যাকেজ আগে যে দামে যে পরিমাণ ইন্টারনেট ভলিউম দিতো অপারেটরগুলো, তার কাছাকাছি দামে সাতদিন মেয়াদে একই পরিমাণ ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এতে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধিকে পুনর্বিন্যাস করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

এর মধ্যে তিনদিনের দামেই সাতদিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিনদিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাতদিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

তিনটি অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের আগে ৪৮ টাকায় দেওয়া তিন দিন মেয়াদের এক জিবি ডাটা প্যাকেজে এখন মেয়াদ দেওয়া হচ্ছে সাতদিন। অবশ্য ১৫ অক্টোবর থেকে সাতদিন মেয়াদে একই পরিমাণ ডাটা কিনতে গ্রাহকের খরচ হচ্ছিল ৬৮ টাকা। অর্থাৎ খরচ কমে এলো সপ্তাহে ২০ টাকা।

অন্যদিকে গ্রামীণফোনের তিনদিনের এক জিবির ডাটা প্যাকেজের দাম শুরুতে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর থেকে একই ডাটার সাতদিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে অপারেটরটি।

প্রথমে তিনদিনের দেড় জিবি ডাটা প্যাকেজ বাংলালিংক ৪২ টাকায় দিতো। ১৫ অক্টোবর থেকে সাতদিন মেয়াদি সেই ডাটা প্যাকেজ ৬৯ টাকায় বিক্রি করছিল অপারেটরটি। ২৫ দিনের মাথায় পুনর্বিন্যাস করা প্যাকেজে দাম না কমিয়ে ৫০ শতাংশ বোনাস ঘোষণা করে ৬৯ টাকায় দুই জিবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক।

একইভাবে আগে তিনদিনের জন্য ৪২ টাকায় এক জিবি এবং ৪৯ টাকায় দেড় জিবি ডাটা দেওয়া এয়ারটেল ১৫ অক্টোবর থেকে ৬৮ টাকায় দেড় জিবি ডাটা প্যাকেজ অফার করছিল সাতদিন মেয়াদে। শুক্রবার থেকে একই দামে তারা দুই জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) বিবৃতিতে বলেছে, ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশাবলী অনুযায়ী- প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। দুর্ভাগ্যবশত মাত্র ১৫ দিন পর আবারও প্রোডাক্ট পোর্টফোলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনা দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা জটিল পোর্টফোলিও পরিবর্তন করেছি।

শুক্রবারের (১০ নভেম্বর) মধ্যে দেশের সব মোবাইল অপারেটরকে ইন্টারনেটের কিছু প্যাকেজের দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ নিয়ে পরে বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে অপারেটরগুলোকে চিঠিও দেওয়া হয়।

নির্দেশনা মেনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্টারনেট প্যাকেজের দাম কমায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। কিছুটা ধূম্রজাল সৃষ্টির পর শুক্রবার রাতে ধীরে ধীরে বেসরকারি তিন অপারেটর কোম্পানিও তাদের প্যাকেজের দাম সমন্বয় করে।

মন্ত্রী ও বিটিআরসির নির্দেশনা মেনে বেসরকারি তিনটি অপারেটর কোম্পানি ইন্টারনেটের দাম কমাবে কি না, তা জানতে উন্মুখ হয়ে ছিলেন গ্রাহকরা। অপারেটরদের কার্যক্রমের দিকে তাকিয়ে ছিল বিটিআরসিও। নির্দেশনা মেনে দাম কমানোয় গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park