1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মোংলা বন্দরের ৭২ বছরে সর্বোচ্চ পণ্য নিয়ে ভিড়লো বাণিজ্যিক জাহাজ

  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

বন্দর তৈরির পর এই প্রথমবারের মতো সর্বোচ্চ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী এম ভি মানা নামক একটি বাণিজ্যিক জাহাজ।

গেলো রবিবার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে ৬৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি নোঙর করে। তবে বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে। বন্দর সৃষ্টির ৭২ বছরে আমদানী পণ্যের এত বড় চালান নিয়ে এর আগে কোনো জাহাজ মোংলা বন্দরে ভেড়েনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বন্দরের আউটবারে (বহির্নোঙর) ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে থাকা ৬০ হাজার ৫০০ মেট্রিক টন থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হবে ফেয়ারওয়ে এলাকায়। এরপর বাকি ২৯ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করে। দু-একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজটি।’

বন্দরের ওই কর্মকর্তা আরও বলেন, ‘নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীশাসনের ফলে গভীর ড্রাফটের যেকোনো জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এ ছাড়াও যেকোনো পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।

মোংলা বন্দরে প্রথমবার বড় কয়লার চালান নিয়ে আসা ‘এম ভি মানা’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইনসের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, ‘গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এই জ্বালানি কয়লা ছোট লাইটার জাহাজের মাধ্যমে খালাস করে খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park