1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪৮ ঘণ্টার অবরোধ শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু হলো আজ বুধবার (১৫ নভেম্বর)। আজ ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি চলবে। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়, নিহত নেতা-কর্মীদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি ও সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল ও জোট এই অবরোধ কর্মসূচি পালন করছে।

গতকাল মঙ্গলবার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেফতারের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৪২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার, ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনের বেশি নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park