1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা, জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার (১৫ নভেম্বর)। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভাষণেই তফসিল ঘোষণা করবেন সিইসি। সকাল ১০টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে সামনে রেখে বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। তফসিল অনুযায়ী নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিএনপিসহ অন্যান্য দলের ডাকা অবরোধ, রাজনৈতিক সহিংসতা, বড় দলগুলোকে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ- এমন পরিস্থিতির মধ্যেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এ প্রসঙ্গে কমিশন সচিব জানান, যুক্তরাষ্ট্রের চিঠি সম্পর্কে কমিশন অবগত নয়।

ইসি সচিব আরও জানিয়েছেন, আইন অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park