1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তফসিল ঘোষণা: দ্বাদশ জাতীয় নির্বাচনের তারিখ চূড়ান্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠক শেষে চূড়ান্ত তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষে জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে বসে আউয়াল কমিশন। বৈঠক শেষে ঘোষণা করা হয় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তিনি জানান, ৭ জানুয়ারি ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। এক্ষেত্রে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। বাড়বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্য সংখ্যাও। এবার ভোটের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪৪ কোটি টাকা।

তিনি জানান, দ্বাদশ জাতীয় নিবাচন তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ৭ জানুয়ারি। মনোনয়ন দাখিল আগামী ৩০ নভেম্বর শুরু। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং প্রচারণা শেষ হবে ১৮ ডিসেম্বর থেকে।

সবশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করে ভোটাধিকার বুঝে নেওয়ার আহ্বান জানান সিইসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park