ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আয়োজনে দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। সেই সাথে দক্ষিণ এশিয়ায় জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এবারের সম্মেলনটি ১০টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশনগুলো রাষ্ট্র ও সরকারপ্রধান পর্যায়ে অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘একসঙ্গে, সবার বিকাশে, সবার আস্থা’ এবং সমাপনী অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষিণ বিশ্ব: একসঙ্গে সবার ভবিষ্যৎ’। চলতি বছরের ১২ থেকে ১৩ জানুয়ারি ভার্চুয়ালি প্রথম সম্মেলনটিও আয়োজন করেছিল ভারত।
Leave a Reply