1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে জয় ও রাদওয়ান, ঘুরে দেখলেন স্টল

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

সপ্তমবারের মতো সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে আয়োজিত হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আর সেখানে অনুষ্ঠানের আগেই উপস্থিত হয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখলেন বঙ্গবন্ধুর দুই দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন তারা।

এবার ৬টি ক্যাটাগরিতে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সারা দেশ থেকে আসা ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে যাচাই বাছাই ও ফিল্ড ভিজিট তরুণদের সংগঠনকে প্রদান করা হচ্ছে এই অ্যাওয়ার্ড।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় এবং ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। তরুণ প্রজন্মকে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করার জন্য তাদের অসংখ্য উদ্যোগ রয়েছে। তাদের উদ্ভাবনী সব উদ্যোগের কারণেই তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে দেশ জুড়ে প্রায় ৩ লাখের বেশি তরুণ সদস্যের এক নেটওয়ার্ক তৈরি করেছে ইয়াং বাংলা। ‘কানেক্টিং দ্য ডটস’ স্লোগান নিয়ে কাজ করে যাওয়া ইয়াং বাংলার সঙ্গে আছে লাখ লাখ তরুণ। শুধু তাই নয়, তরুণদের জন্য পলিসি ডায়লগ, লেটস টক, জয় বাংলা কনসার্ট থেকে শুরু করে আরও দুর্দান্ত জনপ্রিয় সব কার্যক্রমের আয়োজন করা হচ্ছে ২০১৪ সাল থেকে। আর এ কারণেই তরুণদের কাছে দারুণ জনপ্রিয় ইয়াং বাংলা নামটি।

২০১৪ সালে প্রথম বারের মতো সমাজে বাল্যবিবাহ বন্ধ, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদান ও সুস্থদের সহযোগিতা করা যুবক ও যুব সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র আওতায় পুরস্কৃত করা হয়। গত কয়েকবছরে এই পুরষ্কার পাওয়া ব্যক্তি ও সংগঠন আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরষ্কার পাওয়া ১৪৫টি সংগঠন ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু তাই নয়, ২০১৪ সালে যাত্রা শুরুর পর বিগত ৯ বছরে ইয়াং বাংলা মোট ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে ইন্টার্নশিপ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ প্রদান করেছে। সব মিলিয়ে সন্দেহাতীত ভাবেই বলা যায়, তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা এবং এখনো তার কর্ম পরিধি বৃদ্ধি কর চলেছে।

এরই অংশ হিসেবে আবারও দেশের জন্য কাজ করে যাওয়াও তরুণ সংগঠনগুলোতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করছে ইয়াং বাংলা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park