1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢামেকের পৃথক দুই স্থানে মিললো শিশু ও নারীর মরদেহ

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৃথক পৃথক স্থান থেকে একদিন বয়সী এক কন্যা শিশু ও অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৪ নম্বর ধোপার গেট এলাকা থেকে এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের সামনে সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জায়গা থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে সাদা পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

অপর এসআই আল মোমেন জানান, হাসপাতালের ক্যাম্প পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, তিনি ভবঘুরে। কয়েকদিন ধরে হাসপাতাল চত্বরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park