1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যেসব কর্মকর্তা ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা পরিচালনা করছেন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (১৮ নভেম্বর) ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ব্যক্তিগত কলামে তিনি লিখেছেন, যুদ্ধের পর গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেই রাখার পক্ষে তারা। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ মানে না যুক্তরাষ্ট্র। আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।

জো বাইডেন লিখেছেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেছেন, হামাস এবং পুতিন— উভয়ই পৃথিবীর মানচিত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলুপ্তির পক্ষে। যুক্তরাষ্ট্র কখনও তা হতে দেবে না। কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং বিশ্বের ভবিষ্যৎ সরাসরি সংশ্লিষ্ট।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে তাতে যোগ দেয় স্থল বাহিনীও। সেই অভিযান এখনও চলছে।

হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে।

গাজায় বোমা বর্ষণ শুরু দিন থেকে পশ্চিম তীর অঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনী। গত দেড় মাস ধরে চলমান এ অভিযানে ইসরায়েলি বাহিনীর সহিংসতায় পশ্চিম তীরের বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনি। এছাড়াও সেখানকার বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সঙ্গেও সংঘাত বাড়ছে ফিলিস্তিনিদের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park