1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মধ্যরাতে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করলো বিজিবি

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের সাবরাঙ সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার মধ্যরাতে এই অভিযান চালায় বিজিবি।

বিজিবি জানায়, টেকনাফের সাবরাং এর মহেষখালীর ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার বিজিবি টহল দল তিন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে নাফ নদীর কিনারায় কেওড়া বাগানের দিকে আসতে দেখে। নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল নৌকা তল্লাশী করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করে। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়। তবে মাদক পাচারের এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park