1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ছয় দফা দাবি: আজ রাত থেকে দেশজুড়ে অ্যাম্বুলেন্স ধর্মঘট

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২২১ বার পঠিত

ছয় দফা দাবিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি চলাচল, এবং সিরিয়াল ছাড়া ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সুবিধা।

রবিবার (২৩ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেখানে বলা হয়- দাবি না মানলে সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কর্মসূচি চলবে।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যে দাবির কথা তোলা হয় সেগুলো হলো-
> দেশের সকল সড়ক ও সেতুতে বিনা টোলে চলাচল করার অনুমতি দিতে হবে
> অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে
> অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেট কারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে
> দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে
> রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেয়ার ব্যবস্থা করতে হবে এবং
> সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হবে।

ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালবে বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park