1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রামেকে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘার আরাফাত (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।

হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ ব্যক্তিদের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তারা কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন। এদের বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখাই তারা বিভিন্ন সময় মারা যান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park