1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দিল্লিতে ৯০ দেশের কূটনীতিককে নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানালেন পররাষ্ট্র সচিব

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ভারতের নয়াদিল্লিতে প্রায় ৯০টি দেশের কূটনীতিকদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার (২৪ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের ব্রিফ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশে নিযুক্ত অনাবাসী মিশনের প্রধানদের (প্রায় ৯০টি মিশন) ব্রিফ করেন। ব্রিফিং সেশনে বিপুল সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বিভিন্ন ভূ-রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন।

মাসুদ বিন মোমেন ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব কূটনীতিকদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখতে পাই উল্লেখ করে তিনি রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ এই উৎসবে আনন্দিত। তারা তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

মাসুদ বিন মোমেন এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।

ব্রিফিংয়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে তাদের দেশের সহযোগিতার প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিষদের ‘সি’ শ্রেণিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রসচিব।

এ ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা, আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলির সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন। তিনি তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতদের দ্বারা উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এরআগে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৪ নভেম্বর বিকেলে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শ সভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park