1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চতুর্থ আইসিসি এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শ্রেষ্ঠ জীবন বীমা কোম্পানি’ হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতের মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এই পুরস্কার বিতরণ করে।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসি দক্ষিণ এশিয়ার গৌরবময় এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফকে ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স যৌথভাবে অ্যাওয়ার্ডটি দেয়।

কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিধিমালা অনুসরণ করে যথাসময়ে গ্রাহকদের বীমা দাবি দ্রুত পরিশোধ করে গত কয়েক বছরে ন্যাশনাল লাইফ দেশের বীমা খাতে শীর্ষ স্থান দখল করেছে। এই পুরষ্কারের ফলে গ্রাহকদের প্রতি কোম্পানির দায়িত্ববোধ আরও বেড়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park