1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

ইসরায়েলি এক ধনকুবের মালিকানাধীন জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। ভারত মহাসাগরে ড্রোন হামলার শিকার হয় ওই কনটেইনারবাহী জাহাজটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজের।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেন, মাল্টার পতাকাবাহী জাহাজ সিএমএ সিজিএম সায়মি, ত্রিভুজাকৃতির বোমাবাহী শহীদ-১৩৬ ড্রোনের দ্বারা হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো ক্রু হতাহত হননি।

ইসরায়েলি ওই জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে গত ১৯ নভেম্বর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের পণ্যবাহী জাহাজ আটক করে। গ্যালাক্সি লিডার নামের বিশালাকৃতির জাহাজটি হুথিরা আটকের এক সপ্তাহ পর ফের ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা ঘটল।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চলছে। এর প্রতিবাদে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park