1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রোমে খাদ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সামিট+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৩ জুলাই) সকালে যাত্রা শুরু করে বিকাল পৌনে ছয়টায় ইতালির রোমে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনদিনের সফরের প্রথম দিনে আজ এফএও সদর দফতরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এর আগে গতকাল কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘন্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় ১টা ৪০মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে ভোর ৫টা ৫ মিনিটে উড্ডয়ন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) সম্মেলনে যোগ দিচ্ছেন।

ইউএনএফএসএস+২ সম্মেলনটি ২৪-২৬ জুলাই রোম, ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) সদর দফতরে ‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট এন্ড প্রোসপারিটি : ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হবে।

গত ২০ জুলাই এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ)-‘শক্তির ক্ষেত্রে সহযোগিতা’ এবং ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ স্বাক্ষরিত হতে পারে।

তিনি বলেন, ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।

একই দিন সন্ধ্যায় তিনি এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন।

এফএও মহাপরিচালক কু ডংইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এর প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

২৫ জুলাই প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেবেন। এ ছাড়া শেখ হাসিনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সেখানে সমঝোতা স্মারক সই হবে।

তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি সংবর্ধনায় যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ইউএনএফএসএস+২-এ যোগ দেবেন।

২৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রোম ত্যাগ করার কথা রয়েছে।
২০২১ সালের ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ইউনাইটেড নেশনস ফুড সিস্টেমস সামিটে’ গৃহীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে ইউএনএফএসএস+২ শুরু হচ্ছে।

২০২১ ইউএন ফুড সিস্টেম সামিটে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং তিনি সেখানে পাঁচ দফা সুপারিশ প্রস্তাব করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park