গণভবনের আশপাশের এলাকায় মোবাইল হারিয়েছেন, এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সদ্য আওয়ামী লীগ থেকে মাগুড়া-২ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন পাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান।
রবিবার (২৬ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানায় এই অভিযোগ করেন (জিডি) তিনি।
এ তথ্য নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানাধীন গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
Leave a Reply