হরতাল-অবরোধের মতো চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১৫৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, ঢাকা ও এর আশপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
Leave a Reply