দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আর আলোচনার সুযোগ নেই বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের নির্বাচনে পিটার হাসের ভূমিকা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একজন বিদেশি রাষ্ট্রদূত হিসেবে পিটার হাস নিজের সীমার মধ্যে থাকবেন। তিনি আওয়ামী লীগের পক্ষ নিক এমনটি যেমন তারা চান না তেমনি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ নিক সেটাও প্রত্যাশিত নয়। এছাড়া জোট শরিক ও দলের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।
মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আগে নির্বাচনে আসার আহ্বান জানালেও বৃহস্পতিবার জানিয়ে দেন সেই সুযোগ আর নেই।
মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।
শরিকদের হতাশ করা হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোট নিয়ে কোন বিভ্রান্তি নেই। দল থেকে ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থীর সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।
এই নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি, অপবাদ ছড়ানো হয়েছে সেই তুলনায় শতাধিক বিদেশ পর্যবেক্ষক আসছে বলেও জানান ওবায়দুল কাদের
Leave a Reply