1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৪ দলের জোটবদ্ধভাবে নিবার্চন নিয়ে যা জানালেন হাসানুল হক ইনু

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পঠিত

১৪ দল জোটবদ্ধভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন করবে এমনটা জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, রাজনৈতিক আদর্শের কারণে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছে। জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেই নির্বাচনী আসন বণ্টন করা হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা জানান তিনি।

হাসানুল হক ইনু বলেন, রাজনৈতিক কারণেই ১৪ দলীয় জোট এক সাথে নির্বাচন করবে। জোটগত নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই।

তিনি বলেন, অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ দুটি আসনে মনোনয়ন দেয়নি। এর সাথে জোটের আসন বণ্টনের সর্ম্পক নেই। এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলনে, ১৪ দলীয় জোট নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য জোটের রাজনীতিতে বিভ্রান্ত ছড়াচ্ছে। জোটের রাজনীতিকে অসম্মান না করার পরামর্শ দেন ইনু।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো যাচ্ছে না, এই মুহূর্তে ঐক্যের প্রয়োজনের দিকে নজর দেয়ার তাগিদ দেন হাসানুল হক ইনু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park