1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

গণবিরোধী সরকার টিকে থাকতে পারবে না, হুঁশিয়ারি নজরুল ইসলাম খানের

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

দমন-পীড়ন করে কখনো গণবিরোধী সরকার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকের অধিকারসহ বিভিন্ন দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

তার দাবি, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণি পেশার মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ তাদের অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষ এবারও তাদের অধিকার আদায় করবে বলেও দাবি তার।

এসময়, চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রজনৈতিক দলগুলোর উপর যে দমন-পীড়ন অব্যাহত রেখেছে তার নিন্দা জানিয়ে অবিলম্বে খালেদা জিয়াসহ আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিও জানান বিএনপির এ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park