1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান অলি আহমদের

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ দেশের সর্বস্তরের জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে।’ শনিবার (২ ডিসেম্বর) সকালে দেশবাসীকে রবিবার ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

অলি আহমদ বলেন, আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচা-কেনার নির্বাচন, ভাগ-বাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু।

তিনি বলেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান ও মুনাফিকরা কাফেরদের থেকেও অধম। কোনো অবস্থাতেই জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

কর্নেল অলি আরও বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার। আশা করি, আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেইমানদের দলে নিজেকে অন্তর্ভুক্ত করবো না, বলেন এলডিপি প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park