1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজধানীর বিভিন্ন স্পটে রেললাইন, সড়কপথ অবরোধ করে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, আওয়ামী বাকশালীরা নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ভোটারবিহীন নির্বাচনের অপসংস্কৃতি চালু করেছে। কিন্তু সচেতন জনতা সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে তামাশার নির্বাচনের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তিনি সরকারকে নির্বাচনী তফসিল বাতিল করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় তাদের চড়ামূল্য দিতে হবে।

তিনি রবিবার (২ ডিসেম্বর) রাজধানীতে অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার, দলের নিবন্ধন পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের দাবিতে কেন্দ্র ঘোষিত ৯ দফার ৪৮ ঘণ্টার লাগাতার অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল আয়োজিত তেজগাঁও-এ রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে এসব কথা বলেন। অবরোধের পর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং-এ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, এম এইচ উল্লাহ, কে এইচ উদ্দিন, আলাউদ্দিন ও ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, ‘সরকার দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা বিরোধী দলীয় আন্দোলনকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন চরমপন্থা অবলম্বন করতে শুরু করেছে। এজন্য তারা বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, গণগ্রেফতার অব্যাহত রেখেছে। গত ২৮ অক্টোবরের পর সারাদেশে প্রায় ২১ হাজার নেতা-কর্মীকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতার করে দেশের এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। পুরাতন মামলায় অতিদ্রুততার সাথে বিরোধী দলীয় নেতা-কর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এসব করে বাকশালী ও মাফিয়া সরকারের শেষ রক্ষা হবে না বরং তাদের সকল সকল ষড়যন্ত্র বালির বাঁধের মতো ধসে পড়বে- ইনশাআল্লাহ।’

মোহাম্মদপুর সড়কপথ অবরোধ
অবরোধের সমর্থনে মোহাম্মদপুর পূর্ব থানা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য ও মোহাম্মদপুর পূর্ব থানা আমীর মশিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন দাওয়া ও প্রকাশনা সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ই হাসান, এ হক ও মো. মাসুম প্রমূখ।

মিরপুরে মিছিল,পিকেটিং
অবরোধ কর্মসূচির সমর্থনে কাফরুল অঞ্চলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কাজিপাড়া বেগম রোকেয়া স্মরনী রাস্তায় অবরোধের সমর্থনে শ্লোগান দেয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. হাবিবের নেতৃত্বে অনুষ্ঠিত এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান নূরুল আমীন ও খুদরী হাসান প্রমুখ।

খিলক্ষেত-বিমানবন্দর সড়কে অবরোধ
৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে দক্ষিণখান থানার উদ্যোগে বিমানবন্দর খিলক্ষেত সড়কে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মাওলানা এম এ হক মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবু মাহাদী, মাওলানা মিকাঈল, এ আর সাব্বির ও ছাত্রনেতা জুলকারনাইম রায়হান প্রমূখ।

রামপুরায় জামায়াতের মিছিল ও পিকেটিং
জামায়াতের নিবন্ধন বাতিলের অবৈধ রায়ের প্রতিবাদে, অবৈধ ফ্যাসীবাদি আওয়ামী সরকারের পদত্যাগ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ সকল রাজবন্দীর মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৮ ঘণ্টার কর্মসূচির ১ম দিনের অবরোধের সমর্থনে রাজধানীর রামপুরা এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা মহানগরী মজলিশে শুরার সদস্য এম আব্দুল্লাহর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, নাসির উদ্দীন, সুলতান মাহমুদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park