৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও সমমনাদের নেতা-কর্মীরা।
রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় মানিকগঞ্জের হরিরামপুরে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সরকার তড়িঘড়ি করে যে তামাশার নির্বাচন করতে চাচ্ছে তা কোনোদিনও হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতা-কর্মীরা।
অবরোধ সমর্থনে মেহেরপুরের আমঝুপি খোকসা এলাকায় মিছিল শেষে সড়ক অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা-বগুড়া রোডের বহুলী বাজারে মিছিল করেছে সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াত ও ছাত্রশিবির।
Leave a Reply