1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফেনীর ‘বিএনপি’ কর্মীদের হুঁশিয়ার করলেন নিজাম উদ্দিন হাজারী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত

ফেনীতে ‘সন্ত্রাস’ বন্ধ না করলে বিএনপি অধ্যুষিত (রামপুর) এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নিয়ে ‘সন্ত্রাসীদের’ আটক করে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারী উচ্চারণ করেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসাবে আমারও আছে। বিএনপির সবাই খারাপ সেটা আমি মনে করি না। মুষ্টিমেয় বিএনপির নেতাকর্মী সন্ত্রাসী কর্মকান্ডে ফেনীর ১৭ লাখ মানুষ অতিষ্ঠ।’

ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ। এতে দলের তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমন্বয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park