আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় আরসা ও আরএসও গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রাতে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। ১৫ নম্বর ক্যাম্পে রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত পর্যন্ত আরসা ও আরএসও গ্রুপের সদস্যদের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন জয়নাল উদ্দিন, আবুল কাসেম, ইমাম হোসেন ও আনোয়ার সাদেক। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের জেরেই এই সহিংসতা-বলছেন স্থানীয়রা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
Leave a Reply