1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ ইসি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেইন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চললেও এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। আর নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতীর নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেছেন, অতীতে বাংলাদেশের মানুষ কিছু মুহুর্তের জন্য গণতন্ত্র পেলেও বর্তমান নির্বাচনকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই অস্ত্র প্রদর্শন, শোডাউন, জনসংযোগে ব্যাপক লোকসমাগম করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতে দেখা যায় বিভিন্ন প্রার্থীকে।

বিশেষজ্ঞরা বলেছেন, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেইন বলেছে, অতীতে এই বিধি কার্যকর হলেও বর্তমান নির্বাচন কমিশন উদাসীন। আর ব্রতীর নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেছেন, যে পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে এবং যেভাবে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এটাকে কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সারাদেশে ৩৩৮জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলীর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলীর বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকালাওভাবে এই বদলীর নির্দেশনা অযৌক্তিক।

নির্বাচনকে ঘিরে সহিংসতাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেন। আর ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদের দাবি, এসব সহিংসতা ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশনের উচিত পদত্যাগ করা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park