1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পরিবারের ২২ সদস্যকে হারালেন আল-জাজিরার সাংবাদিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

গাজায় ইসরায়েলি হামলায় পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন আল-জাজিরার এক সাংবাদিক। পরিবারটি আশ্রয় নেওয়া স্থানে হামলা চালিয়ে তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

নিহতদের মধ্যে সাংবাদিকের বাবা-মা, তার ভাইবোন, তাদের স্বামী-স্ত্রী ও ভাগ্নে-ভাগ্নি ছিলেন। স্বজন হারানো মোয়ামেন আল শরাফি আল জাজিরা আরবির সংবাদদাতা। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বুধবার ভোরে হামলা চালানো হয়। এতে আল জাজিরা আরবির সংবাদদাতা মোয়ামেন আল শরাফির পরিবারের ২২ সদস্য নিহত হন।

সাংবাদিক আল শরাফি আল-জাজিরাকে বলেন, ভয়াবহ বোমা হামলার কারণে সেখানে একটি গভীর গর্ত তৈরি হয়েছে। সিভিল ডিফেন্সের সদস্যরা কেউ মরদেহের কাছে পৌঁছাতে পারেনি।

আল শরাফি আরও বলেন, এমনকি আমরা আমাদের প্রিয়জনদের শেষ বিদায়ও দিতে পারিনি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকেও আমরা বঞ্চিত হয়েছি।

এর আগে, গত ২৫ অক্টোবর ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গাজায় আল জাজিরার আরবির আরেক সাংবাদিক ওয়ায়েল দাহদুহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন।

এছাড়া গত ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় বাবা ও দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park