1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থfমাতে চায়: কাদের

  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে চায়। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়। দেশের অগ্রযাত্রাকে যারা রুখে দিতে চায়, যেকোনো মূল্যেই চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে। আজকের দিনে আমাদের সেই অঙ্গীকার করতে হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য।

সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতার এতো বছর পরেও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ষড়যন্ত্র করছে দেশবিরোধী শক্তি। ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করে, গণতন্ত্রের পথে অন্তরায় সৃষ্টি করছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা দেশের রাজনীতি ধ্বংস করতে চায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park