1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকায় রেলে আগুন প্রসঙ্গ উঠলো মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

মঙ্গলবার ভোরে বিএনপিসহ সমমনা সরকারবিরোধী দলগুলোর হরতালের শুরুতে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রকোণা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে নারী-শিশুসহ ঘটনাস্থলেই প্রাণ গেছে ৪ জনের। এ ঘটনা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে। মঙ্গলবারের নিয়মিত ব্রিফিংয়ের আলোচনায় এসেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বাংলাদেশে সম্ভাব্য ‘আরব বসন্তে’র মন্তব্যও।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এই দুই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন একজন সাংবাদিক। তবে দুই প্রশ্নেই যুক্তরাষ্ট্র সরাসরি কোনও মন্তব্য না করে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করার বিষয়টিই উল্লেখ করেছে।

ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী বলেন, ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনায় এক নারী ও তিন বছরের শিশুসহ চারজন নিহত হন। বাইডেন প্রশাসন কি ক্ষতিগ্রস্তদের এই ধরনের অগ্নিসংযোগের শিকার হওয়ার বিষয়ে উদ্বিগ্ন?

জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে জানি না এবং এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

পরে ওই প্রশ্নকারী বলেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কী যে?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি এবং এর চেয়ে বেশি বলার মতো আমার আর কোনও মন্তব্য নেই।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর একটি বিবৃতি দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তে’র মতো করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। বিবৃতিতে বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে। সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park