1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘জামায়াত ধর্মের নামে কোনো ভেদাভেদ সৃষ্টি করে না’

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

জামায়াত কোনো ভেদাভেদ নয় বরং ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।

রোববার সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিমানবন্দর থানা আয়োজিত সমাজের শীতার্ত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমীর এম এ হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আবু মাহাদী ও থানা কর্মপরিষদ সদস্য কে এম সাব্বীর সওদাগর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আব্দুর রহমান মূসা বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও সর্বজনীন রাজনৈতিক সংগঠন। ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে সকল শ্রেণির নাগরিকের জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। ধর্মের নামে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করি না।

জামায়াতের প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আর এজন্যই আমরা দেশবাসীর হৃদয়ের বিরাট অংশে স্থান করে নিতে সক্ষম হয়েছি। জামায়াতের রাজনীতির এটিই সবচেয়ে বড় সফলতা। তিনি দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জামায়াতের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জামায়াতসহ বিরোধী দলের ওপর নির্মম দলন-পীড়ন চালাচ্ছে। সেই ধারাবাহিকতায় মানবতার ফেরিওয়ালা খ্যাত বর্ষীয়ান রাজনীতিক ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে অন্তরীণ রেখেছে। কিন্তু জেল, জুলুম ও নিপীড়ন চালিয়ে জামায়াতের অগ্রযাত্রা কখনো রোধ করা যায়নি, আর কখনো যাবেও না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মিরপুর দক্ষিণ থানায় শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মহানগরী মজলিশে শূরার সদস্য ও থানা আমীর অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাকিব, তোফাজ্জল হোসেন,আব্দুর রশিদ প্রমুখ।

ভাটারায় কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ভাটারা থানার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। থানা আমীর অ্যাডভোকেট আবু রোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো.আব্দুল্লাহ, জামায়াত নেতা আশিক ইকবাল, আমিনুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park