বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ- একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রেখেছে আওয়ামী লীগ। বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে।
নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, আজকের একতরফা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। তাই আতঙ্কে আওয়ামী লীগ গভীর রাতে সিল মেরে রেখেছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না। বিএনপির আন্দোলন চলছে- চলবে বলে মন্তব্য করে দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
Leave a Reply