আসন্ন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর হবে না বলে মন্তব্য করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। একদিনে সব সমস্যার সমাধান হবে না। রোজায় দ্রব্যমূল্যের লাগাম টানা মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
ডলার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং অর্থ পাচার বন্ধকে অর্থ মন্ত্রণালয় অগ্রাধিকার দিবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, একদিনে সব সমস্যা দূর হবে না। পর্যায়ক্রমে চিহ্নিত সমস্যা দূরীকরণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে নব নিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে জেট ফুয়েলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার পাশাপাশি এভিয়েশন ও পর্যটন খাতকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে সময়োপোযোগী পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply