1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘ক্যাসিনো সম্রাটের’ স্থায়ী জামিন

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

ঢাকায় ক্যাসিনো কারবারের মূলহোতাদের একজন মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কার হওয়া সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে।

২২২ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় সোমবার তাকে স্থায়ী জামিন দিয়েছেন বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম।

মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করেছেন বিচারক।

এদিন সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা স্থায়ী জামিন ও অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদন দাখিল করেন।

পরে বিচারক স্থায়ী জামিন দিয়ে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করেন।

রাজধানীতে অবৈধ ক্যাসিনো ব্যবসার ‘মূল হোতা’ সম্রাট আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

গত ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

জামিনের আদেশে কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছিলেন।

২০২০ সালের ২৬ নভেম্বর, দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা মহানগর জ্যেষ্ঠ দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করে দুদক।

র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা সীমান্ত থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয়।

গ্রেফতারের পর ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park