1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শেখ হাসিনাকে এবার ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৭৩ বার পঠিত

টানা চতুর্থবার ও এই নিয়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে একের পর এক অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন বিশ্ব নেতারা। সর্বশেষ মিশর ও আলজেরিয়ার প্রেসিডেন্টের পর এবার অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সোমবার (১৫ জানুয়ারি) শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।

দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি খুব আনন্দের সঙ্গে বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখবো।

জর্জিয়া মেলোনি আরও বলেন, আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি। আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park