1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, গত ৭ অক্টোবর ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে কমপক্ষে ২৫,১০৫ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে এ যুদ্ধে আরো প্রায় ৬২,৬৮১ জন আহত হয়েছে।

এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি জানানোকে অগ্রহণযোগ্য বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দাবি, এবিষয়ে নিয়ে আন্তর্জাতিক কোন চাপ নেই।

জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম অধিবেশনে জাতিসংঘ মহাসচিব দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। বলেন, এভাবে সমাধানে আসতে না পারলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও সহিংসতার চক্র থেকে বের হতে পারবে না মধ্যপ্রাচ্য। যা বৈশ্বিক শান্তিতে হুমকি তৈরি করে সন্ত্রাসবাদ উসকে দেবে। উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি গাজায় ইসরায়েলের বেপরোয়া অভিযানের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব আগেই নাকচ করা নেতানিয়াহু বলেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তার সাথে সাংঘর্ষিক। স্পষ্ট জানিয়ে দেন, এবিষয়ে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক বিশ্বের কোন চাপ নেই। তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ ফিলিস্তিনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা আছে।

জাতিসংঘ নারী সংস্থা জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘প্রতি ঘণ্টায় দুই জন মায়ের মৃত্যু’ হচ্ছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহাউস। তিনি বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রধান শিকার নারী ও শিশুরা।

সংখ্যাটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত গাজায় প্রায় ১৬ হাজার নারী ও শিশু নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে গাজায় নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী এবং কন্যাশিশু। এ ছাড়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজার শিশু নিজেদের বাবাকে হারিয়েছে। অপরদিকে বাস্তচ্যুতদের মধ্যে ১০ লাখই নারী এবং কন্যাশিশু।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা জানিয়েছে, নারী ও কন্যাশিশুরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছেন। আসন্ন অনাহার ও দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছেন তারা। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২ হাজার ১০৮ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park