1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ইলিয়ন্স অঙ্গরাজ্যের জোলিয়েটের দুটি বাড়িতে সাতজনকে গুলিবিদ্ধ ও হত্যা করা হয়েছে। সন্দেহভাজনের খোজে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) বিকালে জোলিয়েটের জোলিয়েট পুলিশ প্রধান বিল ইভান্স ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ আরও জানায়, রবিবার ওই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে জোলিয়েট পুলিশ প্রধান বলেন, দুপুর ১২টা ৪ মিনেটে, ম্যাডিসন স্ট্রিটের কাছে ওয়েস্ট একরস রোডের ২২০০০ ব্লকের দুটি পৃথক বাড়িতে বেশ কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া সম্পর্কে উইল কাউন্টি শেরিফ’স অফিস থেকে পুলিশকে জানানো হয়েছিলো।

ইভান্স বলেন, দুটি বাড়িতে মোট সাতজনকে খুঁজে পেয়েছেন। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, যে বাড়িগুলিতে মৃতদেহগুলি পাওয়া গেছে সেগুলি একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে।

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স আরও বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন, যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকালে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে। পুলিশ বলেছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে (২৩) ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত’।

নিহত পরিবারের সদস্যরা নাইজেরিয়ান বংশদ্ভূত। তারা গত তিন বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ইতোপূর্বে সন্দেহভাজন রোমিও ন্যান্স ও ওই এলাকায় থাকতেন। তার ব্যবহৃত টয়োটা গাড়ির সূত্র ধরে পুলিশ তদন্ত করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park