1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

গাজায় গণহত্যা বন্ধে আজ রায় দিতে পারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত-আইসিজে। যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিলে তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। কার্যসূচি অনুযায়ী স্থানীয় সময় দুপুর ১২টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা নাগাদ চূড়ান্ত রায় দেবে আইসিজের ১৭ জন বিচারকের প্যানেল।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার দায়ের করা এই মামলার পরিপ্রেক্ষিতে বহু প্রতিক্ষিত রায়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান থাকতে পারে। এর আগে, পর পর দুই সপ্তাহে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন মামলার বাদি দক্ষিণ আফ্রিকা ও বিবাদী ইসরাইলের প্রতিনিধি।

গাজায় গণহত্যা চালানোর অভিযোগে গত বছরের ২৯ ডিসেম্বর ইসরাইলের বিরুদ্ধে ৮৪ পৃষ্ঠার নথিপত্র আদালতে দাখিল করে মামলা করে দক্ষিণ আফ্রিকা। আইসিজে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিলে তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।

এই অবস্থায় ইউরোপে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার চেষ্টায় নেমেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। তথ্যটি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় অন্তত দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাবে ১৩৬ জিম্মিকে মুক্তির শর্ত দিয়েছে ইসরাইল।

এদিকে, বৃহস্পতিবারও গাজা ও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। অভিযোগ উঠেছে, শরণার্থী শিবির ও মানবিক সহয়তার লাইনে গোলাবর্ষণে অন্তত ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park