1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত

সমালোচনা ও প্রতিবাদ আমলে না নিয়ে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করলো যুক্তরাষ্ট্র।

অ্যালাবামা অঙ্গরাজ্যের অ্যাটমোরে অবস্থিত হলম্যান সংশোধনাগারের মুখপাত্র জানান, ৫৮ বছর বয়সী কেনেথ স্মিথের বিরল মৃত্যুদণ্ডের সাক্ষী হতে গণমাধ্যমের পাঁচজন প্রতিনিধিকে রাখা হয়েছিলো। বিশেষভাবে তৈরি মাস্কের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস ছেড়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বে প্রথমবারের মতো এই পদ্ধতিতে কোন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো। ২০২২ সালেও বিষাক্ত সিরিঞ্জের মাধ্যমে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়। ১৯৮৮ সালে এলিজাবেথ সেনেটকে হত্যা করে বীমার অর্থ পাওয়ার আশায় তার স্বামী ধর্ম প্রচারক চার্লস, খুনি ভাড়া করেন। ঘটনা ফাঁস হলে আত্মহত্যা করেন চার্লস।

হত্যাকাণ্ডে অংশ নেয় দু’জন। কেনেথের সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১০ সালে। যুক্তরাষ্ট্রের সংবিধানের অষ্টম সংশোধনীর আওতায় নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার আবেদন সম্প্রতি খারিজ করে দেন অ্যালবামার অ্যাটর্নি জেনারেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park