1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ নয়াপল্টন

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১০১ বার পঠিত

৭ জানুয়ারির নির্বাচনের পর কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (২৭ জানুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে দলটির ঘোষিত কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ দুপুর ২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই কালো পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা। জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে।

দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিলে আসছেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নয়াপল্টন।

দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

এদিকে আড়াই মাস পর একইদিনে রাজপথে মুখোমুখি হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ কর্মসূচি পালন করবে দল দুটি। এর মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজপথের কর্মসূচিতে নামছে দুই দল।

দুপুর ২টায় রাজধানীসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গত ২৮ অক্টোবরের পর এটাই হতে যাচ্ছে বিএনপির বড় কোনো কর্মসূচি। আর বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park