1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ব্রিটিশ পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা সফরে আসছেন। পাঁচদিনের এই সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তাদের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সদস্যরা রয়েছেন। এছাড়া সিলেট ভ্রমণের কথা রয়েছে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের। পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে।

শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমি মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন- বীরেন্দ্র শর্মা এমপি, নিল কোয়েল এমপি, ডমিনিক মফিট, অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি ও ডমিনিক মফিট।

প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন জিল্লুর হোসেন এমবিই, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা, সিডাব্লিউসি কৌশলগত উপদেষ্টা ও কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।

আগামী ২৮ জানুয়ারি ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রতিনিধি দলটি বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর একটি পোশাক কারখানাও পরিদর্শন করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park