1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ২২২ বার পঠিত

আবারও বিপাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালত ট্রাম্পকে ধর্ষণ ও মানহানির মামলায় ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী জেন ক্যারলের (৮০) করা মামলায় ট্রাম্পকে ক্ষতিপূরণের এ অর্থ দিতে হবে। ৯ সদস্যের ওই প্যানেলে সাতজন পুরুষ এবং দুইজন নারী বিচারক এ সিদ্ধান্ত দিয়েছেন।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে।

তবে ট্রাম্প আদালতের দেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রতিজ্ঞা করেছেন। তিনি এই মামলাকে উইচহান্ট এবং হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসি জানিয়েছে, সাবেক সাংবাদিক ও কলাম লেখক ক্যারল গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। সেইসঙ্গে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন। ক্যারলের অভিযোগ, ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ১৯৯৬ সালে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। সেই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন।

পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park