1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুঃখ হয়, ভালো কথা বললেও এটাকে অন্যভাবে নেন: আইনমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সাগর-রুনি হত্যাকারীদের ধরতে ‘৫০ বছরও সময় লাগতে পারে’ এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা কসবা আখাউড়ায় সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি বলেছি যারা সত্যিকারের এই অপরাধটা করেছে (সাগর-রুনি হত্যা) তাদেরকে ধরার জন্য সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে সেই সময়টা দিতে হবে, সেটা বোঝাতে গিয়ে আমি বলেছি যদি ৫০ বছরও সময় লাগে সেই সময়টা দিতে হবে। এটা আপেক্ষিক বিষয়। এটা কোনো বিতর্কের প্রশ্ন না, আমার দুঃখ হয় আপনাদের ভালো কথা বললেও এটাকে অন্যভাবে নেন।

তিনি আরও বলেন, যারা এই খুনটা করেছে অপরাধ করেছে যত সময় লাগুক তাদেরকে আমরা ধরবো। আমার কথা হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত আপরাধীকে ধরার জন্য।

মন্ত্রী বলেন, আমাদের আইনি কাঠামোতে বলা আছে, যারা অপরাধী নয় তাদের হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীকে ধরতে হবে এ কারণেই আমি এই কথাটা বলেছি। আর আপনারা ক্ষেপে গেলেন। আমি তো বুঝলাম না আপনার জন্য ভালো কথা বললেও আপনারা এরকম ক্ষেপলেন কেন?

আইনমন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক মামলা আছে যেই মামলার তদন্ত দীর্ঘদিন ধরে চলছে। আমি যে কারণে এই সময়ের কথা বলেছি। উদাহরণ দিয়ে তিনি বলেন, এই তো সেই দিন ইউনাইটেড কিংডমে ৪২ বছর পরে একটা খুনের মামলার আসামি ধরছে। যুক্তরাষ্ট্রের মত দেশে ২০ বছর পরও মামলার রহস্য উৎঘাটিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park